হাজীগঞ্জ উপজেলার ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার সন্ধ্যায় পাতানিশ মধ্যেপাড়া সসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ছাত্রলীগ নেতা ইয়াছিন বকাউল সভাপতিত্ব এবং ১১নং হাটিলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান সবুজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তৃতা করেন ১১নং হাটিলা ইউনিয়ন উন্নয়ন কমিটির আহবায়ক হুমায়ন কবির লিটন। তিনি বলেন, ছাত্রলীগ বাংলাদেশ আওয়ামীলীগের প্রাণ। মহান স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের মুল চালিকা শক্তি ছিলে এই ছাত্রলীগ। আমি সবসময় ছাত্রলীগের পাশে থাকবো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা মশু, আওয়ামী-যুবলীগের আহবায়ক আমিনুল হক বাবলু, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খন্দকার, যুগ্ম আহবায়ক আবুল বাশার, শরিফ ইসলাম টিটু, কবির হেসেন মুন্সী, এম আলী মুজিব, আওয়ামী যুবলীগ যুগ্ম আহবায়ক কামাল হোসেন বেপারী সহ অন্যান্য উন্নয়ন কমিটির ইউনিয়ন আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগ নেতৃবৃন্দ।