POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে শিশুদের টিকাদানে উৎসাহ জাগাতে চকলেট ও মাস্ক বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২১ | সময়: ৭:৩৭ অপরাহ্ণ

হাজীগঞ্জে ৬৭ হাজার শিশুদের দেয়া হচ্ছে হাম রুবেলা টিকা, উৎসাহ যোগাতে শিশুদের চকলেট আর মাস্ক দিচ্ছেন ৪নং কালচোঁ ইউনিয়নের সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. আবুল কালাম আজাদ।

আয় আয় সোনামনি টিকা নিয়ে যা- শ্লোগানকে সামনে রেখে সারাদেশে চলছে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন।

সোমবার সকালে হাজীগঞ্জ উপজেলার ৪ নং কালচোঁ ইউনিয়নের রামপুর এলাকার তিনটি স্থানে শিশুদের হাম রুবেলা টিকা প্রদান করা হয়।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দেয়া তথ্যে জানা গেছে, হাজীগঞ্জ উপজেলায় একমাসে ৬৭ হাজার ৭ শতাধিক শিশুকে এই টিকা দেয়া হবে। শিশুদের বয়স অবশ্যই ৯ মাস থেকে ১০ বছর পর্যন্ত হতে হবে।

কালচোঁ ইউনিয়নের দায়িত্বে থাকা সহকারী স্বাস্থ্য কর্মকর্তা শাহিদুল ইসলাম বলেন, একই ইউনিয়নের ২৪ টি স্থানে এই টিকা প্রদান কর্মসূচী চলছে। আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত এই টিকাদান ক্যাম্পেইন পযার্য়ক্রমে চলবে।

সোমবার সকালে টিকাদান কেন্দ্রগুলো পরিদর্শনে যান হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শোয়েব আহমেদ চিশতী। তিনি পপুলার বিডিনিউজকে বলেন, শিশুদের টিকা প্রদানে উৎসাহ জাগাতে হবে।

এদিকে স্বাস্থ্য সচেতনতায় মাস্ক বিতরণ ও শিশুদের টিকা প্রদানে উৎসাহ জাগাতে চকলেট প্রদান করেন ৪ নং কালচোঁ ইউনিয়নের সমাজসেবক ও শিক্ষানুরাগী আবুল কালাম আজাদ। তিনি পপুলার বিডিনিউজকে বলেন,

কালচোঁ ইউনিয়নের এই টিকাদান ক্যাম্পেইনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য সহকারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. কবির হোসাইন, স্বাস্থ্য সহকারী ও কর্মচারীবৃন্দ।

মজিব বর্ষে স্বাস্থ্যখাতে এগিয়ে যাবে অনেক ধাপ। সোনামণিকে টিকা দেয়া দায়িত্ববান মা-বাবার সবচেয়ে বড় কাজ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন