POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় দক্ষিণ গোহট ইউনিয়ন ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কচুয়া প্রতিনিধি | প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২১ | সময়: ৭:৩৬ অপরাহ্ণ

কচুয়া উপজেলার ১১ নং দক্ষিন গোহট ইউনিয়ন ছাত্রদলের উদ্যেগে, প্রবাসী কচুয়া উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সহযোগিতায়, গতকাল রবিবার বিকালে ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে।

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রি ড. আ ন ম এহসানুল হক মিলনের নিজ বাড়ি গোবিন্দপুরে এই আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সোহরাব হোসেন এর সভাপতিত্বে ও ছাত্রদলের সাবেক নেতা মাজাহারুল ইসলাম মিলনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম ফারুকী।

কেক কেটে শুভ উদ্বোধন করেন উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল প্রধান আবেগ

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি বিএনপির সাধারন সম্পাদক ফখরুল ইসলাম, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক হাবিব উন নবী সুমন। এ ছাড়া উক্ত ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক বোরহান উদ্দিন ফাহাদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুজ্জামান, যুবদলের সভাপতি মো. মাসুদ, শ্রমিক দলের সভাপতি মো. ফারুক হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক মো. খোকন, বিএনপি নেতা ইসমাইল হোসেন, আহসান উল্লাহ, ১০ নং উত্তর গোহট ইউপি যুবদলের সিনিয়র সহ-সভাপতি হুসাইন জাকির, ছাত্রদল নেতা জুনায়েদ গাজী, ১২ নং ইউপি ছাত্রদলের সাধারন সম্পাদক মো. সোহাগ মুন্সি, শ্রমিক দলের সভাপতি মফিজুল ইসলাম, যুবদল নেতা গাজী রুবেল ও মহসিন বক্তব্য রাখেন।

এ সময় ছাত্রদলের অসংখ্য নেতা কর্মিগন উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন