POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর ডিপিওডি’র প্রতিবন্ধীদের মাঝে খাদ্য বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২১ | সময়: ২:৫৩ অপরাহ্ণ
চাঁদপুর ডিপিওডি’র প্রতিবন্ধীদের মাঝে খাদ্য বিতরণ করে।
সাম্প্রতিক সময়ে, কোভিড-১৯ এর প্রভাবে প্রতিবন্ধী ব্যক্তিরা, তাদের পরিবারের সদস্যরা আর্থিক ও খাদ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। খাদ্য নিরাপত্তা ও আর্থিক ঝুঁকি কমানোর লক্ষ্যে চাঁদপুর-ডিপিওডি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে খাদ্য সমাগ্রী সহায়তা করে আসছে চাঁদপুর ডিপিওডি।
চাঁদপুর ডিপিওডি’র আয়োজনে ৬ষ্ঠ বারের মতো প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আমার ধারাজ এর আর্থিক সহায়তায়, প্রসার এবং এ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন এর তত্বাবধানে ব্যতিক্রমী এই আয়োজন করা হয়।
সাম্প্রতিক সময়ে উল্লেখিত সংগঠনগুলোর সম্বনয়ে গতানুগতিক খাদ্য সামগ্রী বিতরণ পদ্ধতি পরিবর্তণ করে অনলাইন ভিত্তিক ত্রাণ বিতরণ করা হয়।
প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি পরিবারকে ৬০০ টাকার সমপরিমান তাদেরই পছন্দকৃত দ্রব্য সামগ্রী নির্দিষ্ট মুদি দোকানের কাছ থেকে বিনামূল্যে ক্রয় করে এবং তাৎক্ষনিক বিকাশের মাধ্যমে মুদি দোকানে মূল্য পরিশোধ করা হয়। গত ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর থেকে ৬ষ্ঠ ধপার কার্যক্রম শুরু হয়।
খাদ্য সহায়তা পেয়ে প্রতিবন্ধী ব্যক্তিরা অনুভূতি প্রকাশ করে বলেন- করোনা কালিন এই সময়ে খেয়ে না খেয়ে চলতে হতো। ১ম বার অক্টোবরে যখন খাদ্য সহাতার খবর পেলাম কান্না ধরে রাখতে পারি নাই। এক এক করে আজ ৬ষ্ঠ বারের মতো খাদ্য সামগ্রী গ্রহণ করে ছেলে মেয়েদের নিয়ে  খুব ভালোভাবে দিন যাপন করছি।
চাঁদপুর ডিপিওডি এর পরিচালক মমতাজ উদ্দিন মিলন বলেন- চলমান মহামারীর মধ্যে প্রতিবন্ধী ব্যক্তিরা সবচেয়ে বেশী স্বাস্থ্য ও আর্থিক ঝুঁকির মধ্যে রয়েছে।
এ পর্যন্ত ৪২০ জন প্রতিবন্ধীর মাঝে মোট দুই লাখ বাহান্ন হাজার টাকার খাদ্য সমাগ্রী বিতরণ করা হয়। ৬ষ্ঠ বারেরমত খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন- ধারাজ কর্মকর্তা মো. ইফতেখার বিন ইলিয়াস সাকিব ও মাশিউর রহমান। এ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন’র মনিটরিং অফিসার জাহাঙ্গীর আলম। ডিপিওডি’র পরিচালক মমতাজ উদ্দিন মিলন। ফরিদগঞ্জ লেখক ফোরাম’র প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক, আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশ’র প্রোগ্রাম অর্গানাইজার নূরুল ইসলাম ফরহাদ। ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সাংগঠনিক সম্পাদক শাকিল হাসান সহ প্রমুখ।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন