POPULAR BD NEWS
Popular BD News Logo

হাসপাতালের সেপটিক ট্যাংকে শিশুর লাশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২১ | সময়: ১:৪১ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের সেপটিক ট্যাংক থেকে তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ময়নাতদন্ত শেষে রোববার সকালে স্থানীয় করবস্থানে তাকে দাফন করা হয়েছে। আগের রাত সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় পুলিশ এক কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তবে পুলিশ এ বিষয়ে বিস্তারিত কিছু জায়নি।

নিহত রোহান আলী (৩) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়া মহল্লার সুজন আলীর ছেলে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, ৩১ ডিসেম্বর নিখোঁজ হয় শিশু রোহান। পরদিন শুক্রবার তার বাবা বিষয়টি সদর থানায় জানান।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের লাশ কাটা ঘরের পেছনের এক সেপটিক ট্যাংক থেকে রোহানের মহদেহ উদ্ধার করে।

আধুনিক সদর হাসপাতালের সিসি ক্যামেরার ভিডিওতে দেখা যায় ১৩-১৪ বছরের এক কিশোর রোহানকে নিয়ে হাসপাতালের বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছে। এই সূত্র ধরেই রাতে রোহানের মরদেহের সন্ধান পায় পুলিশ বলেন তিনি।

পরে ওই কিশোরকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ মহল্লার তার বাড়ি থেকে আটক করে পুলিশ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন