করোনা ভাইরাসে নতুন একটি ধরন ছড়িয়ে পড়ার পর গত মাসে এ নিষেধাজ্ঞা আরোপ করেছিল দেশটি। দুই সপ্তাহ পার হওয়ার পর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও করোনা ভাইরাসজনিত কিছু বিধিনিষেধ বজায় রাখা হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।
তিনি জানান, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকাসহ যেসব দেশে করোনাভাইরাসের নতুন ধরনটি ছড়িয়েছে সেসব দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশের আগে অন্তত ১৪ দিন ওই দেশগুলোর বাইরে অবস্থান করতে বলা হয়েছে।