POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ বাজারে শুভ উদ্বোধন হলো এমা ফ্যাশন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ১, ২০২১ | সময়: ২:৪৩ অপরাহ্ণ

শুক্রবার সকালে হাজীগঞ্জ বাজারের কাপড়িয়া পট্টির হাজী ম্যানশনে শুভ উদ্বোধন হলো এমা ফ্যাশন। ফিতা কেটে উদ্বোধন করেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক শাহবুদ্দিন শাবু ও সাংগঠনিক সম্পাদক মাসুদ হোসেনসহ অতিথিবৃন্দ।

ওইসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ঢাকা স্টোরের সত্ত্বাধিকারী সাবেক কমিশনার সাইফুল ইসলাম, আবদুল্লাহ ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী আরিফুল ইসলাম, হাজীগঞ্জ বস্ত্রালয়ের সত্ত্বাধিকারী মিঠু সাহা, ভুঁইয়া বস্ত্রালয়ের সত্ত্বাধিকারী সেলিম ভুঁইয়া, কাজী ট্রেডার্সের সত্ত্বাধিকারী সালাউদ্দিন ভুঁইয়া ও হাই চয়েজের সত্ত্বাধিকারী আবদুস সালাম।

উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তৃতা করেন মানিক ডিজিটাল সাইনের সত্ত্বাধিকারী আনোয়ার হোসেন পাটোয়ারী। তিনি বলেন, এমা ফ্যাশনে সকল প্রকার উন্নতমানের আধিুনিক ডিজাইনের পোশাক সামগ্রী পাওয়া যাবে। পহেলা জানুযরীতে জেলার ব্যবসায়ীক প্রাণ কেন্দ্র হাজীগঞ্জ। সকল ক্রেতা সাচ্ছন্দে কেনাকাটা করতে পারবে।

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মাসুদ হোসেন সকল ব্যবসায়ীকে শুভেচ্ছা জানিয়ে বক্তৃতায় বলেন, হাজীগঞ্জ বাজার ব্যবসা সমৃদ্ধ বাজার। এমা ফ্যাশানে রুচিশীল পোশাক পাওয়া যাবে।

পরিশেষে এমা ফ্যাশনের পরিচালক সুভাষ দেবনাথ নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, বছরের প্রথম দিনে এমা ফ্যাশনের উদ্বোধন করেছি। এই প্রতিষ্ঠান শুধু আমার নয়। প্রতিষ্ঠানটি সবার। এখানে পরিবারের সবার কেনাকাটা করার জন্য মানসম্মত পোশাক সামগ্রী রয়েছে।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন