কচুয়া উপজেলার পালাখাল পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে ১০তম ওয়াজ ও দোয়ার মাহফিল সম্পন্ন হয়েছে। বুধবার বাদ আসর থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত এ মাহফিল অনুষ্ঠিত হয়।
দ্বীন ও ইসলাম সম্পর্কে প্রধান অতিথি হিসেবে বয়ান রাখেন,সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের পীর আলহাজ¦ হযরত মাওলানা মুহাম্মদ মাহমুদুর রহমান।
বিশেষ বক্তা হিসেবে বয়ান রাখেন,সোনাকান্দা দারুল হুদা আল্লামা মোতালিব হোসাইন ছালেহী,প্রধান খলিফা মাওলানা আবু বকর সিদ্দিকসহ আরো অনেকে।
এসময় ঢাকা আইনজীবী সমিতির সহ-সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট মো: শাহআলম ইকবাল,মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হালিম দেওয়ান,সাধারন সম্পাদক আব্দুল মোতালেব,যুগ্ন সাধারন সম্পাদক শরীফ হোসেনসহ ধর্মপ্রান মুসলমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ জাতি ও মুসলিম উন্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।