হাজীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আকতার হোসেন (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে আকতার হোসেনের সাথে কয়েকজনের হট্টগোল হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ আকতার হোসেনকে আটক করে থানা নিয়ে যায়।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি ওইসময় উপস্থিত জনতাকে শান্ত করেন। কোন অভিযোগ না পেলে, আকতার হোসেনকে গ্রেফতার দেখানো হবে না বলে জানান।