POPULAR BD NEWS
Popular BD News Logo

মুক্তিযোদ্ধা মোহন সিরাজকে বাঁচানো গেল না

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২০ | সময়: ১:১৮ অপরাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম (মহন) আর বেঁচে নেই। তিনি চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে মারা যান।

গত ১৫  ডিসেম্বর মঙ্গলবার বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে হাজীগঞ্জ উপজেলা আ’লীগের ডাকা বিক্ষোভ  মিছিলে অংশ নিয়ে ছাত্রলীগের একাংশের হামলায় আহত হন মুক্তিযুদ্ধের যুদ্ধকালীন কমান্ডার ও চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মোহন।

হামলায় আহত হলে নেতাকর্মীরা রাস্তা থেকে তুলে হাজীগঞ্জ বিসমিল্লাহ হসপিটালে নিয়ে যায়। এসময় হসপিটালের ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিলেও অবস্থা বেগতিক ও শারীরিক অবস্থার  অবনতি হওয়ায় ১৬ ডিসেম্বর বুধবার  সকালে  জরুরী ঢাকায় প্রেরণ করেন।

এর আগে সিরাজুল ইসলাম মোহন কে দেখতে হাসপাতালে ছুটে যান হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মোহাম্মদ মাঈনুদ্দিন , হাজিগঞ্জ পৌরসভার মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন, হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ।

ওই ঘটনায় হাজিগঞ্জ বাজারে আওয়ামী লীগ ছাত্রলীগ ও পুলিশের মাঝে ত্রিমুখী ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে প্রায় ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন