POPULAR BD NEWS
Popular BD News Logo

জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারে সেরা পুরস্কার পেয়েছেন এসআই নুরুল ইসলাম

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২০ | সময়: ১১:৪০ পূর্বাহ্ণ

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারে সেরা পুরস্কার পেয়েছেন ফরিদগঞ্জ থানার এসআই নুরুল ইসলাম।

২৮ ডিসেম্বর সোমবার জেলা পুলিশের মাসিক কল্যান সভায় পুলিশ সুপার মো.মাহাবুবুর রহমান পিপিএম(বার) এর হাত থেকে এই পুরস্কার গ্রহন করেন ফরিদগঞ্জ থানার এসআই নূরুল ইসলাম।

এ বিষয়ে এসআই নূরুল ইসলাম জানান, মাদক উদ্ধারের এই ধারাবাহিকতা সর্বদাই অব্যাহত রাখতে চাই। আমি মাননীয় পুলিশ সুপার মহোদয়, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন এবং মাদক উদ্ধারে যারা আমাকে সার্বিক সহযোগীতা করেছেন তাঁদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপণ সহ কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, জেলার মাদক উদ্ধারে আমাদের থানার এসআই নূরুল ইসলাম শ্রেষ্ঠ পুরস্কার পাওয়ায় আমরা আনন্দিত।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন