POPULAR BD NEWS
Popular BD News Logo

পল্টন থানা ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২০ | সময়: ৫:৫৯ অপরাহ্ণ

ঢাকা মহানগর দক্ষিণ, পল্টন থানা ছাত্রলীগের সভাপতি পদে আল আমিন হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে সি.এম পিয়াল হাসান কে নির্বাচিত করায় বিশাল আনন্দ শোভাযাত্রা বের করে পল্টন থানা ছাত্রলীগ।

২৭ ডিসেম্বর রবিবার রাজধানীর পল্টন এলাকায় বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দের অংশগ্রহণে পল্টন থানা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসেনের নেতৃত্বে এই শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

গত ১৫ ডিসেম্বর, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক জুবায়ের আহম্মেদের সাক্ষরিত পত্র মোঃ আল আমিন হোসেন কে সভাপতি এবং সি.এম পিয়াল হাসান কে সাধারণ সম্পাদক মনোনীত করে কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটির সভাপতি আল আমিন হোসেন পূর্বে পল্টন থানা ছাত্রলীগের ১ নং যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব সফল ভাবে পালনের মাধ্যমে এই নেতৃত্বে আসেন।

আল আমিন হোসেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সন্তান, সে বর্তমানে স্টাম্পফোর্ড বিশ্ববিদ্যালয়ে এমবি এ অধ্যায়নরত।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন