POPULAR BD NEWS
Popular BD News Logo

সৌদি আরেক সপ্তাহের জন্য বাতিল করল আন্তর্জাতিক ফ্লাইট

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২০ | সময়: ১১:১৯ পূর্বাহ্ণ

সৌদি আরব গত রবিবার সন্ধ্যায় জানিয়ে দিয়েছে, আরো এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে আন্তর্জাতিক বিমান চলাচল।

বেশ কয়েকটি দেশে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর সংক্রমণ রোধে এ ধরনের পদক্ষেপ নিয়েছে দেশটি।

খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আকাশপথ, স্থলপথ ও জলপথ দিয়ে সৌদিতে প্রবেশ ও বাহির হওয়া আরো এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে।

তবে যারা সৌদি আরবের নাগরিক নন, তাদের সৌদি আরবের বাইরে নিয়ে যাওয়ার ব্যাপারে বিমানবন্দরগুলোকে নির্দেশ দিয়েছে জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশন (জিএসিএ)। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে এ কাজ করতে বলা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন