POPULAR BD NEWS
Popular BD News Logo

ময়মনসিংহে শিশু হত্যার অভিযোগে মা আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২০ | সময়: ২:০১ অপরাহ্ণ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পানিতে ফেলে ১০ মাসের শিশুকে হত্যার অভিযোগে তার মাকে আটক করেছে পুলিশ।

নান্দাইল থানার ওসি মিজানুর রহমান জানান, শনিবার দুপুরে মেরেঙ্গা বাজার থেকে স্থানীয়রা এই ২২ বছর বয়সী মাকে আটক করে পুলিশে দেয়।

উপজেলার বনাটি গ্রামের আবদুল কাইয়ুমের স্ত্রী তিনি।

ওসি বলেন, শুক্রবার কাইয়ুমের স্ত্রী বাবার বাড়ি কিশোরগঞ্জে বেড়াতে যেতে চেয়েছিলেন। কিন্তু কাইয়ুম যেতে দেননি। গভীর রাতে স্ত্রী ও শিশুমেয়ে নিখোঁজ হয়। শনিবার দুপুরে বাড়ির পাশের পুকুরে শিশুর লাশ মেলে।

প্রায় একই সময় কাইয়ুমের স্ত্রীকে মেরেঙ্গা বাজার এলাকায় ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা আটক করে পুলিশে দেয় বলে তিনি জানান।

ওসি বলেন, “পুলিশের ধারণা শিশুমেয়েকে পানিতে ফেলে হত্যা করা হয়েছে।  তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।”

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন