POPULAR BD NEWS
Popular BD News Logo

চর্যাপদ সাহিত্য একাডেমিতে নিযুক্ত হলেন আরও চার পরিচালক

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২০ | সময়: ৭:৩৩ অপরাহ্ণ

আদি এবং অন্তে সত্য ও সুন্দরে আছিÑএই শ্লোগানে এগিয়ে চলা প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমি নতুনভাবে নিযুক্ত করেছে আরও চার পরিচালক। প্রতিষ্ঠানের কাজের গতি বৃদ্ধি এবং আলাদাভাবে দায়িত্ব বণ্টনের প্রয়োজনে নতুন পরিচালকদের নিযুক্ত করা হয় বলে জানিয়েছে কর্র্তৃপক্ষ।

ইতোমধ্যে প্রতিষ্ঠানের সভাপতি এবং নিয়ন্ত্রণ পরিষদের চেয়ারম্যানের অনুমোদনক্রমে চার পরিচালক বরাবর চিঠি ইস্যু করেছেন চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক কবি রফিকুজ্জামান রণি। ২(২০)(৫) নং স্মারকের পত্রের আলোকে নতুনভাবে উপ-পরিচালক পদে কবি জহির মাহমুদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক পরিচালক পদে সকলের কণ্ঠ পত্রিকার প্রধান সম্পাদক ফয়েজ আহমেদ, মহিলা বিষয়ক পরিচালক পদে শ্রীমতি জয়ন্তী ভৌমিক এবং আর্কাইভ ও নথি ব্যবস্থা পরিচালক পদে কবি আজম পাটওয়ারীকে নিযুক্ত করা হয়। একই পত্রের আলোকে লেখক মোখলেছুর রহমান ভূঁইয়াকে চর্যাপদ সাহিত্য একাডেমির নিয়ন্ত্রণ পরিষদের সদস্যের দায়িত্ব প্রদান করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন