POPULAR BD NEWS
Popular BD News Logo

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা চলছে

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২০ | সময়: ৪:০৬ অপরাহ্ণ

আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা আজ শনিবার বিকাল ৪টা থেকে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে মনোনয়ন বোর্ডের এই সভা অনুষ্ঠিত হচ্ছে।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার বিষয়টি নিশ্চিত করেন। এই সভায় হাজীগঞ্জ পৌরসভার মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থীতা নির্ধারণ করা হবে। ফলে বাদ পড়বেন ১১ জন প্রার্থী।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন