POPULAR BD NEWS
Popular BD News Logo

জেলা প্রশাসককে সাহিত্য মঞ্চ পরিবারের বিদায় সংবর্ধনা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২০ | সময়: ৭:৩৬ অপরাহ্ণ

চাঁদপুরের জেলা প্রশাসক ও সাহিত্য একাডেমীর সভাপতি মো. মাজেদুর রহমান খান এর বদলি জনিত বিদায় সংবর্ধনা জানিয়েছে শিল্প-সাহিত্যের সংগঠন সাহিত্য মঞ্চ।

২৪ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই বিদায় সংবর্ধনা জানানো হয়। এসময় সাহিত্য মঞ্চ পরিবারের পক্ষ থেকে শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক প্রিয় জেলা প্রশাসক মো. মাজেদুর রহমানকে বেশ কিছু বই উপহার দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুল্লাহ আল মাহমুদ জামান, চাঁদপুর সাহিত্য একাডেমির মহা-পরিচালক কাজী শাহাদাত, পরিচালক ইকবাল হোসেন পাটওয়ারী, ড. পীযূষ কান্তি বড়ুয়া, সাহিত্য মঞ্চের সভাপতি কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক কবি ও গল্পকার আশিক বিন রহিম, সমাজকল্যাণ সম্পাদক আল আমিন সাদ, নির্বাহী সদস্য বিথী নন্দী।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন