POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রবাসে স্বামী, স্ত্রীর মৃতদেহ উদ্ধার

আনিছুর রহমান সুজন | প্রকাশিত: মে ২৪, ২০২০ | সময়: ১১:৪৫ পূর্বাহ্ণ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ভাটিরগাঁও গ্রামে আয়েশা আক্তার (১৯) নামের এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। ফরিদগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে রোববার সকালে চাঁদপুর মর্গে পাঠিয়েছে।

মৃতের বাবা আবুল খায়ের জানান, ১৪ মাস পূর্বে ওমান প্রবাসী গাব্দের গাঁও-গ্রামের সুমনের সাথে পারিবারিকভাবে আয়েশার বিয়ে হয় ।কিছুদিন পরেই সুমন ওমানে চলে যায়। তারপর থেকেই আয়েশা তার বাবার বাড়িতে থাকতো। গভীর রাতে আয়েশা তার স্বামীর সাথে ঝগড়া ঝাটি করে পরে ঘুমিয়ে যায়। ভোর রাতে সেহরি খেতে উঠে দেখি ঘরের আড়ার সাথে তার পরনের ওড়না পেছিয়ে ঝুলছে।

পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন