POPULAR BD NEWS
Popular BD News Logo

মেয়র পদে আলী আশ্রাফের মনোনয়ন ফরম সংগ্রহ

কবির আহমেদ | প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২০ | সময়: ৭:৪৫ অপরাহ্ণ

বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক পৌরসভার তৃতীয় ধাপের তফসীল ঘোষণার পর বিপুল উৎসাহ উদ্দীপনা এবং আনন্দঘন পরিবেশে সুশৃঙ্খলভাবে হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রার্থীরা মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত রিটার্ণিং অফিসার ও চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তোফায়েল হোসেন এর পক্ষে সহকারী রিটার্ণিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ওবায়েদুর রহমান এর কাছে থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এদিন মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বীর মুক্তিযোদ্ধা শহীদ আলী আজ্জম এর ছোট ভাই বাংলাদেশ সজীব ওয়াজেদ জয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগ নেতা শিক্ষানুরাগী এবং সমাজ সেবক মোঃ আলী আশ্রাফ।

উল্লেখ্য , আলহাজ্ব আলী আশ্রাফ আওয়ামীলীগ থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী। তিনি মঙ্গলবার বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি কার্যালয় ধানমন্ডি ৩/এ থেকে দলীয় প্রত্যয়নপত্র সংগ্রহ করেন এবং জমা দেন।

এসময় প্রার্থীদের সাথে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় এবং জাতীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন