আমি নতুন, বয়সেও সবার ছোট । আমার বাবা ছিলেন একজন চেয়ারম্যান, আমি রান্ধুনীমূড়া ১১নং ওয়ার্ডের বাসিন্দা। আমার বাবার ঐতিহ্য ধরে রাখতে হাজীগঞ্জ পৌর ১০,১১,১২ নং ওয়ার্ড কাউন্সিলর পদে লড়তে চাই।
দর্শক ৩য় ধাপের তফসিল ঘোষনায় নাম উঠে আসে হাজীগঞ্জের। সেই হাজীগঞ্জ পৌর ১১ নং ওয়ার্ডের বাসিন্দা নাজমুন নাহার ঝুমু। তিনি হাজীগঞ্জ পৌর ১০,১১,১২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পএ সংগ্রহ করেছেন। সকলের দোয়া এবং সমর্থন কামনা করছে তিনি।
উক্ত কাউন্সিলর প্রার্থী নাজমুন নাহার ঝুমু আজ রাত ৮ টায় নিজ বাস ভবনে গনসংযোগের আয়োজন করেন। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- মন্নান চৌধুরী কামরুজ্জান ,জসিম উদ্দিন, হান্নান চৌধুরীসহ বিভিন্ন ব্যাক্তবর্গ।উক্ত আলোচনায় প্রার্থীকে সামনে অগ্রসর হওয়ার জন্য আহবান জানান।