মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মইনীয়া যুব ফোরামের প্রতিষ্ঠাতা, আওলাদে রাসুল (দ) শাহসূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আলহাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারীর নির্দেশে ২৩ ডিসেম্বর মতলব উত্তরের বাগানবাড়ি ইউনিয়নের রায়েরকান্দি খলিফা পাড়া শাহী জামে মসজিদে মইনীয়া ওলামা মাশায়েখ ফোরাম মতলব উত্তর উপজেলা কমিটি গঠনকল্পে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মইনীয়া ওলামা মাশায়েখ ফোরামের সভাপতি খলিফা মাওঃ মমিনুল হক।
সাধারণ সম্পাদক খলিফা মাওঃ আবদুস সামাদের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন, মাইজভান্ডার দরবার শরীফের খলিফা শাহ মোঃ আলমগীর হোসেন, শাহ মোঃ সিদ্দিকুর রহমান মেম্বার, শাহ মোঃ শাহজাহান, জাহিদুল আলম জমাদার,রায়েরকান্দি খলিফা পাড়া শাহী জামে মসজিদ কমিটির সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সুবেদ আলী, সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন, কোষাধ্যক্ষ মোঃ শামীম।
বক্তব্য রাখেন, মোহাম্মদ হোসেন,মনির হোসেন, হাফেজ আহমদ, গিয়াস উদ্দিন,লিলু মিয়া, ফরহাদ হোসেন প্রমুখ।
সভাশেষে মাওঃ মমিনুল হক কে সভাপতি, মাওঃ মিজানুর রহমান কে সহ-সভাপতি, মাওঃ আব্দুস সামাদ কে সাধারণ সম্পাদক, মাওঃ আনোয়ার হোসেন কে যুগ্ম সাধারণ সম্পাদক, মাওঃ শাহ জালাল কে সাংগঠনিক সম্পাদক মাওঃ আবু তালেব কে সহ-সাংগঠনিক সম্পাদক, মাওঃ মোবারক হোসেন কে দফতর সম্পাদক, মাওঃ জিয়াউল হাসান কে কোষাধ্যক্ষ, মাওঃ মেহেদী হাসান ইব্রাহিম কে প্রচার সম্পাদক, মাওঃ জাকির হোসেন কে ধর্ম বিষয়ক সম্পাদক, হাফেজ মাসুম বিল্লাহ কে স্বেচ্ছাসেবক সম্পাদক, হাফেজ আবু ইউসুফ কে সমাজ কল্যাণ সম্পাদক করে ৮১ সদস্য বিশিষ্ট মতলব উত্তর মইনীয়া ওলামা মাশায়েখ ফোরামের কমিটি গঠন করা হয়েছে।