POPULAR BD NEWS
Popular BD News Logo

করোনায় সর্বোচ্চ মৃত্যু ২৮, শনাক্ত ১৫৩২, চাঁদপুরে ১৬জন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ২৪, ২০২০ | সময়: ৯:০৮ পূর্বাহ্ণ

দেশে বেড়েই চলছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৮ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ১৫৩২ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৪৭০ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৩৩৬১০জন।


এদিকে চাঁদপুর সিভিল সার্জন সাখাোয়াত উল্ল্যাহ বলেন, আজ রোববার চাঁদপুরে ৫৬ টি করোনা রিপোর্ট এসেছে, তার মধ্যে ১৬ টি পজিটিভ। ফরিদগঞ্জ উপজেলার ১০ জন , চাঁদপুর সদর উপজেলার ৪ জন , কচুয়া ১ জন, হাইমচর ১ জন । জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৬ জনে।

রোববার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৯০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ৯ হাজার ১৮৪টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৪৩ হাজার ৫৮৩টি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন