POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরগামী যাএীবাহি লঞ্চে দূর্ধর্ষ ডাকাতি

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২০ | সময়: ৩:৫৪ অপরাহ্ণ

পদ্মা-মেঘনায় চাঁদপুরগামী যাএীবাহি লঞ্চে দূর্ধর্ষ ডাকাতি
এক ডাকাত সদস্য আটক

শরীয়তপুর জেলার নড়িয়া থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী এম এল শাহ আলী-৪ যাএীবাহি লঞ্চে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় পদ্মা-মেঘনা নদীর চাঁদপুর সীমান্তবর্তী কাচিকাটা নামক স্থানে এই ঘটনা ঘটে। দুটি স্পীড বোটে আসা ১৮-২০জনের সংঘবদ্ধ ডাকাত দল, আগ্নেয়াস্ত্রের মুখে লঞ্চে থাকা ৫০জন যাত্রীকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণ-গহনা ও মূূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। লঞ্চে থাকা নৌ পুলিশের এস আই জয়নাল, বিল্লাল খান (৪৫) নামে একজন ডাকাতকে আটক করতে সক্ষম হয়। চাঁদপুর নৌ থানা পুলিশ জানিয়েছে, আটক ডাকাত সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ডাকাতির সাথে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন