হাজীগঞ্জ পৌর মেয়র পদ প্রার্থী খালেদুর রব মিঠু মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তিনি রোববার সকালে রাজধানীর ধানমন্ডি দলীয় সভানেত্রীর কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
উল্লেখ্য, তিনি ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য মরহুম আবদুর রব মিয়ার জ্যেষ্ঠ পুত্র খালেদুর রব মিঠু। এছাড়া মরহুম রব মিয়া বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্যও ছিলেন।