POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে আশোর আলোর সদস্যরা দিলেন শীতবস্ত্র

আনিছুর রহমান সুজন | প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২০ | সময়: ৬:৫৬ অপরাহ্ণ

‘এরা সকলেই শিক্ষার্থী। নিজেদের টিফিনের টাকা জমানো অর্থ দিয়ে মানুষের পাশে দাড়ানোর চিন্তা থেকে গড়ে তোলে সামাজিক সংগঠন ‘আশার আলো।’

গত এক বছরে তারা করোনাকালিন মানুষকে খাদ্য সহায়তা করেছ। দিয়েছে স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে নিজেদেরকে মানবতার সেবায় বিলিয়ে দিয়েছে। আবার ধর্ষণসহ সামাজিক আন্দোলনে মাঠে শক্ত অবস্থান। সেই সংগঠনের রোববার (২০ ডিসেম্বর) ছিল বর্ষপূর্তি। উৎসবকে আরো রঙিন করতে এবারও নিজেদের অর্থেই শীতার্তদের পাশে দাড়ালো তারা।

তিনদিনব্যাপি বর্ষপূর্তি উৎসবের অংশ হিসেবে এদিন দুপুরে ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জ এর মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ ইব্রাহিম খলিল শাকিল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিমুল চন্দ্র দাস পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ নদোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, কেরোয়া আদর্শ বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক রাজীব মজুমদার, প্রেসক্লাবের প্রচার সম্পাদক আনিছুর রহমান সুজন, সহঅর্থ সম্পাদক ও সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জ প্রধান শিক্ষক আকতার হোসেন , জাহাঙ্গীর আলম প্রমুখ।আলোচনা শেষে শীতার্তদের মাঝে শীতের বস্ত্র তুলে দেন এবং বর্ষপূতির কেক কাটেন।

এছাড়া গত এক বছরে সংগঠনের কাজে ভুমিকা রাখায় শ্রেষ্ঠ সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। আলোচনা সভায় সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আরিফ হোসেন, শাওন গুপ্ত, ফজলে রাব্বি, মুশফিক ইমান, মারিয়া মুনা, মোহসেনা আক্তার, শাহাদাত,মোবারক, মোশারফ সহ আরো অনেকে।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন