POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে বিএনপির মেয়র পদ প্রার্থীতা নির্ধারণ শনিবার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২০ | সময়: ৬:৩৮ অপরাহ্ণ

হাজীগঞ্জ পৌর নির্বাচনের ঢামাঢোল বেজে উঠেছে। প্রধান দুই দলের প্রার্থীতা নির্ধারণের দিকে তাকিয়ে আছে হাজীগঞ্জ পৌরবাসী। হাজীগঞ্জে বিএনপির পৌর মেয়র প্রার্থিতা নির্ধারণ হবে ২৬ ডিসেম্বর শনিবার।

হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির সূত্রে জানা গেছে, তৃণমূলের সিদ্ধান্তনুযায়ী শনিবার একটি সভা হবে। ওই সভায় হাজীগঞ্জ পৌরসভা বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে কে নির্বাচন করবে, সে বিষয়ে মতামত গ্রহণ করা হবে। সভায় উপস্থিত থাকবেন হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা বিএনপির সমন্বয়ক ইঞ্জিনিয়ার মমিনুল হক।

এদিকে বিএনপি থেকে হাজীগঞ্জ পৌরসভায় নির্বাচন করতে ইতোমধ্যে সাবেক মেয়র আবদুল মান্নান খান বাচ্চু ও গতবারের বিএনপির বিদ্রোহী প্রার্থী হেলাল উদ্দিন মজুমদার দৌঁড়ঝাপ দিয়ে আসছেন। তবে এবার বিএনপি থেকে বিদ্রোহী প্রার্থী কেউ হচ্ছে না বলে দলীয় সূত্রে জানা গেছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন