হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। রোববার বাদ আছর মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তৃতা করেন সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তম।
ওইসময় তিনি ডা.দীপু মনিসহ সকল অসুস্থ মানুষের রোগ মুক্তির জন্য দোয়া কামনা করেন।
সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তমের পক্ষে হাজীগঞ্জ উপজেলা উন্নয়ন কমিটি ও যুবলীগসহ বিভিন্ন সংগঠনের আয়োজিত মিলাদ ও দোয়ায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু।
অন্যান্যদের মাঝে বক্তৃতা করেন চাঁদপুর পৌর মেয়র এ্যড. জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাদিম দেওয়ান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসডু পাটোয়ারী, মজিবুর রহমান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, হাজীগঞ্জ উপজেলা উন্নয়ন কমিটির সমন্বয়ক অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও পৌর মেয়র পদ প্রার্থী রোটারিয়ান আহসান হাবিব অরুণ, সহ-সমন্বয়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজী মো. জসীম উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহাম্মদ খসরু, হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বী, কালচোঁ ইউনিয়ন উন্নয়ন কমিটি আহবায়ক এসএম মানিক।
এছাড়া অন্যান্যদের মাঝে ইউপি চেয়ারম্যান আবদুল হাদী, মাহফুজুর রহমান ইউছুফ পাটোয়ারী, মানিক প্রধানীয়া, সফিকুল ইসলাম মীরসহ প্রত্যেক ইউয়িন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।
মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম মুফতি আবদুর রউফ।