POPULAR BD NEWS
Popular BD News Logo

জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ২৬১৩জন

ডেস্ক নিউজ | প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২০ | সময়: ৬:৪১ অপরাহ্ণ

চাঁদপুরে করোনা ল্যাব থেকে ২৯টি রিপোর্টের মধ্যে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তারা সবাই চাঁদপুর সদর উপজেলার। জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৬১৩জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৮৩জন। সুস্থ হয়েছেন ২৪৭৯জন। বর্তমানে চিকিৎসাধীন ৫১জন।

১৮ ডিসেম্বর শুক্রবার সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৬১৩জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১১১৩জন, ফরিদগঞ্জে ২৮৯জন, মতলব দক্ষিণে ২৮৯জন, শাহরাস্তিতে ২৪২জন, হাজীগঞ্জে ২২১জন, মতলব উত্তরে ২০১জন, হাইমচরে ১৬৮জন ও কচুয়ায় ৯০জন।

করোনায় জেলায় মোট ৮‌৩জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৬জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১২জন, মতলব উত্তরের ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৪জন ও হাইমচরে ১জন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন