POPULAR BD NEWS
Popular BD News Logo

ফের তোপের মুখে নুসরাত

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২০ | সময়: ৩:৩৮ অপরাহ্ণ

ওপার বাংলার কাঁপানো অভিনেত্রী নুসরাত জাহান। সোশ্যাল মিডিয়ায় যেমন অ্যাক্টিভ টলি নায়িকা তিনি তেমন তার ফয়োলার সংখ্যাও রীতিমতো তাক লাগানোর মত । টলি তারকাদের মধ্যে ফয়োলার সংখ্যার বিচারে দু-নম্বরে রয়েছেন এই অভিনেত্রী।

তবে তাকে নিয়ে রয়েছে অসংখ্য বিতর্কও। আর এই বিতর্ক কোনোভাবেই পিছু ছাড়ছে না জনপ্রিয় এই অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহানের। সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ছবি দিয়ে ফের ট্রলের শিকার হয়েছেন তিনি।

শনিবার (১২ ডিসেম্বর)নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি খোলা পিঠের ছবি পোস্ট দেন নুসরাত। তাতে ক্যাপশন লেখেন- ‘আমাকে নিয়ে স্ট্যাডি করোনা, গ্র্যাজুয়েট হতে পারবে না।’

সঙ্গে সঙ্গে নেট দুনিয়ায় সমালোচনার ঝড় উঠে। নুসরাতকে লক্ষ্য করে ধেয়ে আসে নানা নেতিবাচক মন্তব্য।

নুসরাতকে উদ্দেশ্য করে এক ফলোয়ার লেখেন, কাজ একটু করুন। এমপি হয়ে কী করলেন? সংসদ সদস্যের বেতন নিচ্ছেন মাসে ২.৫ লাখ। জনগণের টাকা সব তো মডেলিং করেই উড়াচ্ছেন। পাঁচ বছর এভাবে মানুষের সর্বনাশ করবেন!

আরেকজনের আফসোস, ধন্য পশ্চিমবঙ্গবাসী। এ রকম ট্যালেন্টেড এমপি পেয়েছে!

আরেক ব্যক্তির ভাষ্য, ঠিক আছে। কোনো সমস্যা নেই। আমি তো কেবল উচ্চমাধ্যমিক পাস!

তবে উষ্ণতা ছড়ানো নুসরাতের ছবিটির অনেকেই প্রশংসা করেছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন