POPULAR BD NEWS
Popular BD News Logo

১৬ জানুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২০ | সময়: ৩:২২ অপরাহ্ণ

করোনাভাইরাসের কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি আরও এক দফা বাড়ানো হয়েছে। নতুন করে ছুটি ২০২১ সালের ১৬ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তবে কওমি মাদ্রাসা এই ছুটির আওতায় থাকবে না।

শুক্রবার (১৮ ডিসেম্বর) গণমাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটির মেয়াদ ১৯ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। কিন্তু শীতের সময় করোনা পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় এই ছুটি ফের বাড়ানো হয়।

করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। দফায় দফায় ছুটি বাড়িয়ে তা আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত করা হয়। এবার তা বাড়িয়ে ১৬ জানুয়ারি পর্যন্ত করা হলো।করোনাভাইরাসের কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি আরও এক দফা বাড়ানো হয়েছে। নতুন করে ছুটি ২০২১ সালের ১৬ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তবে কওমি মাদ্রাসা এই ছুটির আওতায় থাকবে না।

শুক্রবার (১৮ ডিসেম্বর) গণমাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটির মেয়াদ ১৯ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। কিন্তু শীতের সময় করোনা পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় এই ছুটি ফের বাড়ানো হয়।

করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। দফায় দফায় ছুটি বাড়িয়ে তা আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত করা হয়। এবার তা বাড়িয়ে ১৬ জানুয়ারি পর্যন্ত করা হলো।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন