POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে ওটারচর উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস পালিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২০ | সময়: ১২:৫৪ অপরাহ্ণ

মতলব উত্তরের ঐতিহ্যবাহী ওটার চর উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ,দোয়া ও আলোকসজ্জার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন শামীম এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক নুরুল আমিন ঢালী,আলী আকবর প্রধান, মাহবুবুর রহমান, গোলাম হায়দার মোল্লা,সহকারী শিক্ষক ইব্রাহিম খান, মিজানুর রহমান, সিদ্দিকুর রহমান, ওসমান গনি খান, আল আমিন খান প্রমুখ।

মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের হেড মাওলানা আমিনুল হক সরকার। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে দুই দিন ব্যাপী আলোকসজ্জা করা হয়েছে। ছাত্র/ছাত্রীরা সীমিত আকারে সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভা, মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে অংশ গ্ৰহন করে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন