POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ বাজারে সংঘর্ষের পরিবেশ নিয়ে যা বলল যুবলীগ

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২০ | সময়: ১২:০৫ পূর্বাহ্ণ

সংগ্রামী সহযোদ্ধা ও সংগ্রামী জনগণ,
মুজিবীয় শুভেচ্ছা জানবেন।

বিষয়ঃ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদের নামে হাজিগঞ্জ বাজারে সংঘর্ষের পরিবেশ প্রসঙ্গে।

সংগ্রামী ভাই ও বোনেরা,

হাজীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ বঙ্গবন্ধুর আদর্শে গড়া সংগঠন কোন অপ্রীতিকর ঘটনা বা হাজিগঞ্জ বাজারে সংঘটিত বিশৃংখলার সাথে হাজীগঞ্জ উপজেলা যুবলীগ কোনোভাবেই জড়িত নয়, আমরা আহবায়ক, যুগ্ম আহ্বায়কসহ আমাদের সকল ইউনিট আগামীকাল মহান বিজয় দিবসের কর্মসূচি পালনের জন্য বিভিন্ন ইউনিয়নে মতবিনিময় সভায় ব্যস্ত ছিলাম যেহেতু আগামীকালের বিজয় দিবসের কর্মসূচি হাজীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের জন্য অতি গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ।

হাজিগঞ্জ শাহরাস্তির উন্নয়নের উপকার মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনাপাড়ের কৃতিসন্তান, নৌ-পরিবহন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি, হাজিগঞ্জ শাহরাস্তির আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ সকল অঙ্গসংগঠনের ও গণমানুষের সাধনার ধন মাননীয় সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম মহোদয়।

সেই লক্ষ্যে আমরা আগামীকালের কর্মসূচি সফল করার লক্ষে ব্যস্ত ছিলাম, কিন্তু অতি দুঃখের বিষয় একটি অশুভ মহল নিজেরা নিজেদের অপকর্ম করে হাজিগঞ্জের রাজনীতিকে অস্থিতিশীল করার লক্ষে পায়তারা শুরু করেছে। হাজীগঞ্জ উপজেলা যুবলীগ ও মাননীয় সংসদ সদস্যদের নাম ভাঙ্গিয়ে মিথ্যা প্রচার করছে।

হাজীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ এই নিঃসংশ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সুবিধাভোগী ও নিজেদের চেয়ার রক্ষার জন্য যারা বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবি পোড়াতে পারে তারা কখনোই সত্তিকারের মুজিব প্রেমিক হতে পারে না। তারা নিজেদের ঘরে নিজেরাই আগুন দিয়ে আগুন লেগেছে আগুন লেগেছে বলে চিৎকার দিচ্ছে, যা আগের দিনের ইন্সুরেন্স করা পাট ব্যবসায়ীরা করত। (ওদের অবস্থা এমনই দাঁড়িয়ে যে, ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না) অবশ্যই তাদের মুখোশ হাজীগঞ্জের মানুষ উন্মোচিত করবেই।

সুবিধাভোগীদের চিহ্নিত করার জন্য জননেত্রী, গনতন্ত্রের মানষ কন্যা ইন্টারন্যাশনাল মাদার অফ হিউম্যানিটি খ্যাত, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের স্থপতি জাতির জনকের সুযোগ্য কন্যা আধুনিক বাংলাদেশের উন্নয়নের রূপকার, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী ও মাননীয় সভানেত্রী নিজেই দায়িত্ব নিয়েছেন। (অচিরেই দুর্নীতিবাজ, ক্ষমতার অপব্যবহারকারী, সুবিধাভোগীরা চিহ্নিত হবে ইনশাআল্লাহ)।

অবশেষে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ ও মাননীয় সংসদ সদস্য কে জড়িয়ে যে মিথ্যাচার রটনা করা হচ্ছে আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাই। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড করা হলে দলের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে এর উপযুক্ত জবাব দেয়া হবে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ অবশ্যই এই যোগ্যতা রাখে ইনশাআল্লাহ।
অদ্য ১৫/১২/২০২০ ইং রোজ মঙ্গলবার সন্ধ্যা ৭:০০ ঘটিকায় উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ও সংগঠন বিরোধী কার্যকলাপের সাথে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ জড়িত নয়। আমরা চ্যালেঞ্জ ঘোষণা করছি যদি কোন ব্যক্তি কোন প্রমাণ সহকারে অভিযোগ করেন তাহলে আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করিব। কিন্তু কোন মিথ্যা অপপ্রচার করে আওয়ামী যুবলীগের সুনাম ক্ষুন্ন করলে উর্ধ্বতন নেতৃবৃন্দের সাথে আলোচনা করে কঠিন সিদ্ধান্ত নেয়া হবে। আওয়ামী যুবলীগ কোন প্রকার অন্যায় অভিযোগে জড়িত নয়, কিন্তু নিজেদের অস্তিত্ব বিনাশকারীদের বিরুদ্ধে সর্বদা সজাগ ও হোসিয়ার রয়েছে।

নিবেদক,

মাসুদ ইকবাল। জাকির হোসেন
সোহেল

আহ্বায়ক। যুগ্ম-আহবায়ক

বাংলাদেশ আওয়ামী যুবলীগ
হাজীগঞ্জ উপজেলা শাখা।
তাং ১৫/১২/২০২০ইং।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন