হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় সুলতান সরদার বাড়িতে সোমবার রাত ১১ টার দিকে কয়েলের আগুন লেগে একটি বসতঘর বিধ্বস্ত হয়।
বাড়ির প্রতিবেশীরা খুব দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়।
এতে হতাহতের ঘটনা না ঘটলেও ঘরের মালিক আবুল হোসেন (৫০) শরীরের কিছু অংশ পুড়ে যায়। তৎক্ষণাৎ ফায়ার সার্ভিস এর ইউনিট ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।