POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে একদিনেই ১৯ জনের করোনা পজেটিভ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ২৩, ২০২০ | সময়: ৫:২৫ অপরাহ্ণ

চাঁদপুরে এক দিনে করোনা পরীক্ষার দুই দফা রিপোর্ট এসে এসেছে। ২৩ মে শনিবার দুপুরে আসা রিপোর্টে পজেটিভ ছিলেন পুলিশের এসআইসহ ৭ জন। আর রাতে আসা ৪৫টি রিপোর্টের মধ্যে পজেটিভ এসেছে ১২ জনের রিপোর্ট। এতে করে একদিনেই করোনা আক্রান্ত সংখ্যা বাড়লো ১৯ জন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩০ জনে।

২৩ মে শনিবার দুপুরে আসা রিপোর্টে পজেটিভ ৭ জনের মধ্যে চাঁদপুর পৌর এলাকার ৪ জন, কচুয়া থানার একজন এসআই, ফরিদগঞ্জের ১ জন এবং হাজীগঞ্জের একজন ছিলেন। আর রাতের আসা রিপোর্টে আক্রান্ত ১২ জনের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় আক্রান্ত ১১ জন। সদরে আক্রান্তদের মধ্যে ১১ জনই পৌর এলাকার। আর একজন ফরিদগঞ্জের। এ নিয়ে ৯ এপ্রিল থেকে ২৩ মে শনিবার পর্যন্ত এ ৪৫ দিনে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৩০ জনে।

সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ জানিয়েছেন, শনিবার সকালে প্রথম দফার রিপোর্টে ৭ জন পজেটিভ ছিল। আর রাতে আসা দ্বিতীয় দফার রিপোর্টে আরও ১২ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। এখনো শতাধিক রিপোর্ট পেন্ডিং আছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন