হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. ইব্রাহিম খাঁন রনির বাবা মোখলেছুর রহমান না ফেরার দেশে চলে গেছেন। ইন্নালিল্লাহ ওয়াইন্না ইলাহি রাজিউন।
তিনি শনিবার রাত ১১ ঘটিকায় বা্ধক্য জনিত সমস্যায় মারা যান। দীর্ঘদিন ধরে তিনি শারীরিক রোগে আক্রান্ত ছিলেন।
রোববার সকাল ১০ টায় মরহুমের নিজ বাড়ী উপজেলার বাকিলা ইউনিয়নের শ্রীপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মৃত্যুকালে স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পপুলার বিডিনিউজের এডিটর মনিরুজ্জামান বাবলুর পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।