POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে বিজয় র‌্যালীতে আসছেন মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২০ | সময়: ৮:০৬ অপরাহ্ণ

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর বুধবার হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজিত বিজয় র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন মুক্তিযোদ্ধা সেক্টরের ১নং সেক্টর কমান্ডার ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী আসনের সাংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।

বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শুক্রবার সন্ধ্যায় নিশ্চিত করেন হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল ও যুগ্ম আহবায়ক মো. জাকির হোসেন সোহেল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয় র‌্যালীটি ১৬ ডিসেম্বর বুধবার দুপুর ২.৩০ টায় হাজীগঞ্জ পশ্চিম বাজার থেকে শুরু করে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করা হবে।

উক্ত বিজয় র‌্যালীতে হাজীগঞ্জ উপজেলার যুবলীগের সকল ইউনিটকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহবান করা গেল।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন