POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব দক্ষিণে “অঙ্গীকার বন্ধু সংগঠন” এর মানবতার দেয়াল উদ্বোধন

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২০ | সময়: ৬:৩৭ অপরাহ্ণ

মতলব দক্ষিণে “অঙ্গীকার বন্ধু সংগঠন” এর মানবতার দেয়াল উদ্বোধন।চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলাস্থ পৌর এলাকায় আজ ১১ ডিসেম্বর রোজ শুক্রবার সকাল ১০টায় আমি শীতার্তঃ আপনার কাছে যেটা মূল্যহীন, সেটা আমার কাছে মূল্যবান” এই প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে ম্যাক্সিস্টেন্ড মোড় সংলগ্ন এলাকায় “অঙ্গীকার বন্ধু সংগঠন” এর ব্যতিক্রমধর্মী উদ্যোগে মানবতার দেয়ালেরর শুভ উদ্ভোধন করা হয়েছে।

মানবতার দেয়াল এর শুভ উদ্ভোধন করেন পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব আওলাদ হোসেন লিটন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া।

“অঙ্গীকার বন্ধু সংগঠন” এর এই ব্যতিক্রমধর্মী উদ্যোগকে আরো বেগবান করে তুলতে আপনার অপ্রয়োজনীয় জামাকাপড়গুলো ফেলে না দিয়ে এই দেয়ালে টাঙ্গিয়ে মানবতার হাত বাড়িয়ে সহযোগিতা করুন।

এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব অফিসার মোঃ আলী, অঙ্গীকার বন্ধু সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি মো: আনিসুর রহমান, সভাপতি আলামীন প্রধান, সাধারণ সম্পাদক আশরাফুল জাহান শাওলিন, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বাবু, সাহিত্য সম্পাদক চয়ন চন্দ্র ঘোষ, প্রচার সম্পাদক ইমরান নাজির ও অন্যান্য কার্যনির্বাহী সদস্য সাম্মীর হোসেন সহ আরো অনেক সদস্যবৃন্দ।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন