POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ইসলামী ফ্রন্টের প্রীতি সমাবেশ ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬ | সময়: ৯:২৬ অপরাহ্ণ

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার চাঁদপুর জেলার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের উদ্যোগে প্রীতি সমাবেশ ও কাউন্সিল অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় চাঁদপুর প্রেসক্লাব ভবনের তৃতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম এমএর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আবু সুফিয়ান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিন দুলাল।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুর রহিম, সহসভাপতি মাওলানা জসিম উদ্দিন ও মাওলানা আলমগীর শাহ, যুবসেনা চাঁদপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ নবাব খান, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক রুবেল হোসেন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির।

“সুন্নী মতাদর্শভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য”—এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সাবেক ও বর্তমান নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার চাঁদপুর জেলা ও বিভিন্ন উপজেলা শাখার সাবেক ও বর্তমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন