POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ স: মডেল পাইলট উবি’র শতবর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা

কামরুজ্জামান টুটুল | প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬ | সময়: ৮:২৮ অপরাহ্ণ

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শতবর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন শিক্ষার্থী মো. সিরাজুল ইসলাম খাঁনের সভাপ্রধানে শনিবার (২৮ নভেম্বর ২০২৬) বিকালে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।

সভায় শতবর্ষ উদযাপন অনুষ্ঠানকে সুশৃঙ্খল, অংশগ্রহণমূলক ও বর্ণাঢ্য করতে দেশ-বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ, অতিথি আমন্ত্রণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মরণিকা প্রকাশ, প্রচার-প্রচারণা, অর্থায়ন, স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা এবং সার্বিক প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মো. আবু ছাইদ, সহকারী প্রধান শিক্ষক মো. হোসাঈনুল আজম, প্রাক্তন শিক্ষার্থী শাহজামাল তালুকদার, মো. আব্দুল মমিন সরকার, আবুল হাসান আব্দুল বাকী, মনির হোসেন ভুঁইয়া, মো. মিজানুর রহমান।

জহিরুল ইসলাম মজুমদারের উপস্থাপনায় এসময় আরো বক্তব্য রাখেন, প্রাক্তন শিক্ষার্থী মো. জাহাঙ্গীর হোসেন, এবারত উল্যাহ মানিক, ইমাম হোসেন সেন্টু, কবির হোসেন মজুমদার, শাহাদাত তালুকদার, কাজী জিয়াউর রহমান, মোহাম্মদ হাবীব উল্যাহ্ প্রমুখ।

বক্তারা বলেন, শতাব্দীর পথচলায় হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ শুধুমাত্র একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং এ অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী দেশ-বিদেশে সাফল্যের সঙ্গে অবদান রেখে প্রতিষ্ঠানের সুনাম সমুন্নত রেখেছেন।

তারা বলেন, শতবর্ষ উদযাপন সেই গৌরবময় ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার পাশাপাশি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধনকে আরও দৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। শতবর্ষ উদযাপনকে দেশের অন্যতম সেরা শিক্ষা-উৎসবে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন