POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

কামরুজ্জামান টুটুল | প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬ | সময়: ৮:১৩ অপরাহ্ণ

হাজীগঞ্জ প্রেসক্লাব ২০২৬/২৭ এর কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর ২০২৬) প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান টুটুল।

সাধারণ সম্পাদক মেহেদী হাছান পাপ্পুর সঞ্চালনে সভায় বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সমন্বয় কমিটির আহ্বায়ক জহিরুল ইসলাম লিটন, সদস্য গাজী সালাউদ্দিন, সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম, হাছান মাহমুদ,সদস্য মহিউদ্দিন আল আজাদ, সাবেক সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার , আরিফ খন্দকার, সহ সভাপতি মেহেদী হাছান সর্দার,যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মিরাজ মুন্সী, অর্থ সম্পাদক হাবিব উল্লাহ, সদস্য রেজাউল করিম নয়ন, প্রচার সম্পাদক হূমায়ন কবির, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজন দাস।

উপস্থিত ছিলেন, সমন্বয় কমিটির সদস্য কাজী হারুন, দপ্তর সম্পাদক আলমগীর কবির, ধর্ম বিষয়ক আবু বকর সিদ্দিক সুমন।

সভায় প্রেসক্লাবের স্বার্থ সংশ্লিষ্ট একাধিক বিষয়ে আলোচনা হয় যা পরে সাধারন সভার মাধ্যমে রেজুলেশন ভূক্ত করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন