POPULAR BD NEWS
Popular BD News Logo

মেনাপুর ইসলামি মহাসম্মেলনে উপস্থিত হয়ে দোয়া চাইলেন চেয়ারম্যান প্রার্থী মোঃ সিদ্দিকুর রহমান

আলমগীর কবির | প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬ | সময়: ৩:৫১ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার মেনাপুর পীর বাদসা মিয়া নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা ও মসজিদের উদ্যোগে ২দিন ব্যাপী অনুষ্ঠিত ইসলামি মহাসম্মেলনে গতকাল শেষ দিন উপস্থিত হয়ে এলাকাবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন রাজারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সিদ্দিকুর রহমান।

মহাসম্মেলনে উপস্থিত হয়ে তিনি আয়োজক কমিটি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন । এ সময় তিনি সম্মেলনের ধর্মীয় পরিবেশে অংশগ্রহণ করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন। সেই সাথে তিনি মাদ্রাসার চলমান নির্মাণ কাজের জন্য ১০০ বস্তা সিমেন্ট প্রদানের জন্য প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, এলাকার মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে জনসেবামূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে চান। ভবিষ্যতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলে এলাকার সার্বিক উন্নয়ন, মানুষের কল্যাণ এবং জনস্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত মুসল্লি ও স্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় হয়।

মেনাপুর ইসলামি মহাসম্মেলনে তাঁর উপস্থিতিকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন