POPULAR BD NEWS
Popular BD News Logo

মেনাপুরে দুই দিনব্যাপী ইসলামি মহাসম্মেলন সম্পন্ন!! ৮জন ছাত্রকে পাগড়ী প্রদান

আলমগীর কবির | প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬ | সময়: ৩:৪৯ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার মেনাপুর বাজার পীর বাদসা মিয়া নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা ও মসজিদের উদ্যোগে এবং ছাত্রদের পাগড়ি ও ক্রেষ্ট প্রদানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী ইসলামি মহাসম্মেলন সম্পন্ন হয়েছে। গত ২৬ ও ২৭ ডিসেম্বর মেনাপুর হাই স্কুলের মাঠে ২ দুই দিন ব্যাপী ইসলামি সম্মেলন আখারী মোনাজাতের মধ্যে দিয়ে সম্পন্ন হয়। সম্মেলনে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

দুই দিনব্যাপী এ মহাসম্মেলনে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়, ঈমান-আকিদা, নামাজ, রোজা, নৈতিক শিক্ষা এবং মানুষের পারিবারিক ও সামাজিক জীবনে ইসলামের আদর্শ অনুসরণের ওপর আলোচনা করা হয়।
প্রথম দিন প্রধান অতিথি ছিলেন পাটোয়ারী গ্রুপের চেয়ারম্যান মোঃ ফেরদৌস আলম বুলবুল পাটোয়ারী।
সভাপতিত্ব করেন রাজারগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক রাজারগাঁও ইউপি নির্বাচনে সম্ভব চেয়ারম্যান প্রার্থী মোঃ সিদ্দিকুর রহমান, ইউপি সদস্য মোঃ ইমাম হোসেন।

দ্বিতীয় দিন সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজারগাঁও ইউপি নির্বাচনে সম্ভবা চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারি।
সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি মোঃ ইকবাল হাসান রুবেল । বিশেষ অতিথি ছিলেন বলাখাল মুকবুল আহমেদ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ, রাজারগাঁও ইউনিয়ন জামাত ইসলামের আমির মোঃ মাকছুদুল আলম শুক্কুর ঢালী।

মহাসম্মেলন পরিচালনা করেন পরিচালনা করেন শিক্ষক মোঃ আকতার হোসেন প্রধানীয়া।

সম্মেলনের সার্বিক পরিচালনা করেন মাদ্রাসা মসজিদ ও এতিমখানার পরিচালক মুফতি মাওলানা মোঃ সাহাদাত হোসাইন।

সম্মেলনে আমন্ত্রিত দেশবরেণ্য আলেম-ওলামা ও ইসলামী চিন্তাবিদগণ গুরুত্বপূর্ণ বয়ান
পেশ করেন। তাঁদের আলোচনায় ধর্মীয় অনুশাসন মেনে চলা, অন্যায় ও পাপাচার থেকে বিরত থাকা এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

এ সময় বক্তারা বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ইসলামের শিক্ষা বাস্তবায়ন করতে পারলে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও আদর্শ সমাজ গড়ে তোলা সম্ভব। তাই প্রত্যেক মুসলমানকে কোরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করতে হবে।

সম্মেলনের শেষ পর্যায়ে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং এলাকার মানুষের সুখ-শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন