চাঁদপুর জেলার প্রথম হানাদারমুক্ত উপজেলা হিসেবে ২৫ নভেম্বর ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর উদ্যোগে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে র্যালিটি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারস্থ ৭১ এর শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন উপজেলা প্রশাসন, বীরমুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানরা। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউএনও মেহেদী হাসান মানিক এর সভাপতিত্বে ও গণমাধ্যম কর্মী আমান উল্ল্যা আমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ওসি(তদন্ত) আল আমিন আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক সাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, কমিটির সদস্য ইঞ্জি. আবু তাহের, দেলোয়ার হোসনে পাটওয়ারী, বালিথুবা পশ্চিম ইউনিয়নের কমাণ্ডার আহসান উল্ল্যা চৌধুরী,বালিথুবা পূর্ব ইউনিয়নের তাফাজ্জল হোসেন, গুপ্টি পশ্চিম ইউনিয়নের নুরুল আমিন এবং উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সেক্রেটারী আলী আক্কাছ প্রমুখ।