POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬ | সময়: ৩:৩৫ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হবে।

সাংবাদিকদের কর্মব্যস্ত জীবনে বিনোদনের সুযোগ সৃষ্টি, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার উদ্দেশ্যে এ আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানান, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলা সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজনের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

টুর্নামেন্টটি সুন্দর, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সংগঠনের সকল সদস্যসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন