POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬ | সময়: ৫:০৯ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ উদ্ধোধন করা হয়েছে। রোববার সকালে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে একার্যক্রম উদ্ধোধন করছেন ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুল কুদ্দুস মাস্টার।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাবিবউল্লাহ মজুমদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপি সাবেক সহসভাপতি মাহবুব আলম বাচ্চু, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন মিজি, দপ্তর সম্পাদক খালেকুজ্জামান শামীম এবং ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম।

ফ্যামিলি কার্ড কার্যক্রমের সুপারভাইজার সম্রাট আকবরের তত্ত্বাবধানে উদ্বোধনী কার্যক্রম শেষে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের পূর্ব ছৈয়াল বাড়ি থেকে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ওয়ার্ড যুবদলের সভাপতি জাহাঙ্গীর সর্দারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

তথ্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে সংশ্লিষ্ট পরিবারের প্রয়োজনীয় তথ্য যাচাই ও তালিকাভুক্তির কাজ শুরু হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন