শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে নিতে চাঁদপুরের হাজীগঞ্জে দেশগাঁও ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ১৯ নভেম্বর দুপুরে দেশগাঁও ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে ১০ নম্বর দক্ষিণ গন্ধর্ব্যপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় এ পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ আজহারুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নম্বর দক্ষিণ গন্ধর্ব্যপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার রেজওয়ানুল হাসান টিটু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষানুরাগী ও মানবাধিকারকর্মী মুহাম্মাদ শাহ্ জালাল খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক লায়ন মোহাম্মদ আমিরুল ইসলাম মুন্সি, সাবেক চেয়ারম্যান মো. বিল্লাল হোসাইন, শিক্ষানুরাগী দ্বীন মোহাম্মদ পাটোয়ারী মারুফ এবং সহকারী অধ্যাপক মো. ইউসুফ।
এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি খালেকুজ্জামান শামীম, সমাজ সেবক মো. নুরুন্নবী, আব্দুল কাদের রাসেল আটিয়াসহ প্রগতি ছাত্র সংঘের নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার এই উদ্যোগ তাদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার মানোন্নয়ন এবং ঝরে পড়া রোধে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানটির সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার মো. শফিকুর রহমান।
পরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
শিক্ষা বিস্তার ও মানবকল্যাণে ১০ নম্বর দক্ষিণ গন্ধর্ব্যপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এ উদ্যোগ স্থানীয় শিক্ষাঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে।