হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আয়োজিত এ সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীরা উপস্থিত ছিলেন।
সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান নেছার। ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ,
ইউপি সচিব মোঃ নাছির
উল্যাহ শেখ, ইউপি সদস্য মোঃ আবুল খায়ের, সংরক্ষিত মহিলা সদস্য খাদিজা আক্তার, ব্যবসায়ী মোঃ মহসিন বকাউল। পরিচালনা করেন ইউপি সদস্য মোঃ ইমাম হোসেন। বক্তব্যে ফ্যামিলি কার্ডের
তথ্য সংগ্রহের নিয়ম, উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই এবং দায়িত্বপ্রাপ্ত কর্মীদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়।
বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের সঠিক তথ্য সংগ্রহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। যাতে কোনো প্রকৃত উপকারভোগী বাদ না পড়েন এবং তথ্য সংগ্রহে কোনো ধরনের অনিয়ম না হয়।
সভায় সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাজারগাঁও ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হবে।
এ সময় ইউনিয়নের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে পূর্ব রাজারগাঁও ৯ নং ওয়ার্ড বেপারী বাড়িতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কাজের উদ্বোধন করা হয়।