বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, হোসেনপুর গাউছিয়া মাদ্রাসা শাখার উদ্যোগে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি গোলাম মাওলা, অর্থ সম্পাদক মোঃ শরীফ উদ্দিন ও প্রচার সম্পাদক মোঃ আল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শাহরাস্তি উত্তর শাখার সভাপতি মোঃ আনিছুর রহমান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা গাউছিয়া মাদ্রাসা শাখার সভাপতি মোঃ জোবায়ের হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ জাহিদ হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা গাউছিয়া মাদ্রাসা শাখার সকল সদস্য ও সম্পাদকমণ্ডলী এবং ছাত্রী কাফেলার সভাপতি ও সম্পাদকমণ্ডলীর সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে সংগঠনের আদর্শ, সাংগঠনিক কার্যক্রম এবং আগামী দিনের পথচলা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।