POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড

আশিক বিন রহিম | প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬ | সময়: ৯:১১ অপরাহ্ণ

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চাঁদপুরে তিনটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত

চাঁদপুর শহরের আদালতপাড়া রোড ও শহীদ মুক্তিযোদ্ধা সড়ক এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মেয়াদোত্তীর্ণ কিট সংরক্ষণ এবং ডায়াগনস্টিক পরীক্ষায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি অর্থ আদায়ের দায়ে কিউরেক্স ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে সাইফুল ভাইয়ের দোকানকে ৩ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ বার্গার বান বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে লেভেল ক্যাফেকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এসব জরিমানা আরোপ করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। তিনি জানান, অভিযানকালে আশপাশের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন