POPULAR BD NEWS
Popular BD News Logo

বড়কুল পূর্ব ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬ | সময়: ৮:২৯ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের উত্তর বড়কুল গ্রামে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিকালে ইউনিয়নের উত্তর বড়কুল ব্রীজ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভুঁইয়া।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স উল্লেখ করে তিনি তাঁর বক্তব্যে বলেন, মাদকের কারণে অধিকাংশ অপরাধমূলক কার্যক্রম হয় ঘটে থাকে। তাই, সবার আগে মাদক প্রতিরোধ করতে হবে। আর মাদক প্রতিরোধ করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। পাশাপাশি নিজ নিজ এলাকায় প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, যেহেতু গ্রামাঞ্চল সেহেতু রাত ১০টার পর কোন দোকান, বিশেষ করে চা দোকানগুলো খোলা থাকতে পারবেনা। সন্ধ্যা হলে প্রয়োজন ছাড়া কোন কিশোর ও তরুণ রাস্তা-ঘাটে চলাফেরা করতে পারবেনা। শিক্ষার্থীরা থাকবে পড়ার টেবিলে। ইভটিজিং করা যাবেনা। অপরাধ করলে কাউকে ছাড়া দেওয়া হবেনা।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাসান মিয়াজী। এসময় উত্তর বড়কুল গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মো. আতিকুর রহমান, ডা. শ্রীবাস সাহা, বাবুল মিয়া, অমিত সাহা, আব্দুস ছামাদ, সাবেক যুবনেতা মাসুদ আলম, সাবেক ছাত্রনেতা মো. হাবিবুর রহমান, সজিব সাহা প্রমুখ।

ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইমাম হোসেনের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম চৌধুরী মিঠুর উপস্থাপনায় অনুষ্ঠিত সমাবেশের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, মো. আব্দুল করিম।

সমাবেশে হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এএসএম কামরুজ্জামান টুটুল, সাবেক সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদ, বিএনপি নেতা আব্দুল গফুর পাটওয়ারী বকুল, জিতু মিয়া, যবুনেতা ইঞ্জি. আবু ইউছুফ, আব্দুল জব্বার, জহিরুল ইসলাম, যুবনেতা ইকবাল পাটওয়ারী, নুরুল আমিন ফরাজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন